1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৩৫ বিজিবি কমান্ডার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৫ pm

রৌমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে তিনি রৌমারী বাজারস্থ সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. ইমাম হাসান ও রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

পরিদর্শনকালে তিনি প্রায় এক ঘণ্টা মন্দির কমিটির সাথে বৈঠক করে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন। তিনি জানান, রৌমারী উপজেলার আটটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক বিজিবির টহল জোরদার থাকবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মণ্ডপ কমিটিকে বিজিবির টহল টিমের মোবাইল নম্বরও প্রদান করা হয়। সাংবাদিকদের সহযোগিতায় পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে রৌমারী সার্বজনীন কালী মন্দিরের সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা বলেন, “প্রতি বছরের মতো এবারও উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সার্বিক সহযোগিতা পাচ্ছি। এখানে হিন্দু-মুসলিম মিলেই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।”

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের টহল অব্যাহত রয়েছে।”

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, “আমি নিয়মিত পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।”



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ