1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫ ৫:৩১ am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র আন্দোলন।

ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে সংগঠনটি।
বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু করে কলাভবনের সামনে প্রক্টর অফিসে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

জাতিকে নেতৃত্বহীন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ ৬ কর্মী আহত হয় বলে দাবি করেছে দলটি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ