1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫ ৮:৪৪ pm

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ সিরিজে চোট কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন ফখর জামান, নাসিম শাহ ও সাইম আইয়ুব। পিএসএলে দারুণ পারফর্মেন্সের কারণে দলে সুযোগ পেয়েছেন পেস বোলার হাসান আলী ও সাহেবজাদা ফারহান।

বাংলাদেশের ফর্ম খুব একটা ভালো নয়। গত সপ্তাহে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জাজনক সিরিজ হেরেছে। তারপরও দলের সেরা তিন তারকা মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ইনজুরিতে আছেন। পাকিস্তান সফরে যাননি তরুণ পেসার নাহিদ রানা। যে কারণে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

এই সিরিজটি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার নেতৃত্বাধীন দল ২-১ ব্যবধানে সিরিজে হেরে। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সিরিজে সফল হওয়ার চ্যালেঞ্জ তার সামনে। তাছাড়া ব্যক্তিগতভাবেও তাকে নান্দনিক পারফরম্যান্স করতে হবে। সবশেষ সিরিজে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি।

পিচ পরিস্থিতি

লাহোরে এখনও প্রচন্ড গরম এবং শুষ্ক, যদিও মাঝে মাঝে সন্ধ্যার বাতাস ম্যাচের সময় পরিস্থিতিকে আরও সহনীয় করে তোলে।

পরিসংখ্যান

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুবই বাজে। উভয় দল অতীতে ১৯ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৩টিতে জয় পায় বাংলাদেশ হেরেছে ১৬ ম্যাচে। তবে সবশেষ সাক্ষাতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ