1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ৮:০৬ pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেত্রকোনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার ৪ং বাংলা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ময়মনসিংহ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃণমূল কৃষকদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ময়মনসিংহ বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কৃষক নেতা সালাহ উদ্দিন খান মিল্কি।

ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ একলাছ মিয়ার সভাপতিত্বে ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সহ সভাপতি মোতালিব তালুকদার, জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক শেখ শাহিন আলম সাকি,সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ সাদি,থানা কৃষকদলের সভপতি এম এ করিমসহ অন্যরা।

সমাবেশে স্থানীয় বিএনপি যুবদল কৃষকদলসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় প্রান্তিক কৃষকেরা তাদের কৃষি বিষয়ে বিভিন্ন পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা,সুবিধা-অসুবিধা জনসন্মুখে তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন কৃষকরা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ