1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশে ফের বড় রদবদল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫ ১১:৫০ pm

বাংলাদেশ পুলিশের ৪৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে, পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাগণ হলেন-পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর, বিপিএম ও পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম-সেবা, এনডিসি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ