1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবৈধ অনুপ্রবেশের সময় ফতেপুর সীমান্তে আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৭ pm

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের পারুল আলীর ছেলে সুমন (৩০), ফজলুর ছেলে মো. নুহ (৩৫), আব্দুল মালেকের ছেলে মো. এম (২৬) এবং সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭)।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ফতেপুর সীমান্ত থেকে আটক করা হয়। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ দিয়ে চারজন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এলে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল তাদের আটক করে। এব্যাপারে মামলা দিয়ে আটককৃতদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ