1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাসপাতালে শফিক রেহমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০১ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: সাংবাদিক শফিক রেহমান অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বরে) হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার চিকিৎসার পাশাপাশি শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) তার এমআরআই, রক্ত পরীক্ষা করা হয়েছে।

এদিকে, বুধবার (১১ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তাকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি জ্যেষ্ঠ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাংবাদিক শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে পাঠিয়েছেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শামীম আহমেদের অধীনে সাংবাদিক শফিক রেহমানের চিকিৎসা চলছে। এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার নানা ধরণের শারীরিক অসুস্থতা আছে। এখন মোটামুটি ভালো আছেন। পরীক্ষাগুলোর রেজাল্ট আসার পর হয়তো বিস্তারিত বলা যাবে।

দীর্ঘ ৬ বছর পর গত ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান। আওয়ামী সরকারের রোষানলে পড়ে ২০১৮ সালে দেশ ছাড়েন তিনি। গত বছরের ১৭ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়। মামলাটিতে ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন।

এর আগে, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি দায়ের করেন পুলিশের এক কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যান।
ভিন্নবার্তা ডটকম/ আরজে/ এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ