1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাজেকে আটকা পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৬:২৫ am

প্রবল বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়া পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেকের কটেজে কর্মরত যতেন ত্রিপুরা।

তিনি বলেন, পর্যটকরা সাজেক ছাড়তে না পারায় চরম বিপাকে পড়েছেন। তাদের হোটেল-মোটেল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সাজেকের বাঘাইহাট এবং মাচালং বাজার এলাকায় পানিবন্দি ৫০০ জনের মধ্যে খাবার বিতরণ করেছে সাজেক ইউনিয়ন পরিষদ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়কে পানি থাকায় সাজেকে যোগাযোগ ব্যবস্থা এখনও সচল হয়নি। পানি সরে গেলে যোগাযোগ ব্যবস্থা আবারও সচল হবে।

সকাল থেকে ভারী বর্ষণ শুরু হলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে কাচাংল নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকের মাচালং বাজার, বাঘাইহাট এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকা প্লাবিত হলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় সাজেকে শতাধিক পর্যটক আটকে পড়ে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ