1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিউলে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৬:১২ am

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি পথচারীদের চাপা দিয়েছে। এতে অন্তত নয়জনের প্রাণ গেছে।

পুলিশ এমনটি জানায়।
পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

বার্তাসংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি তার গাড়িটি যানবাহন থামার স্থানে অপেক্ষারত পথচারীদের ওপর চালিয়ে দেন।

অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িটি ভুল পথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় সাধারণ শহুরে রাস্তায় গাড়ি চালানোর গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এ সীমা ৩০ কিলোমিটার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ