1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৮:৪০ pm

প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডসও সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে কিছুটা পিছিয়ে ডাচরা। সুপার এইটের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় সমান গুরুত্বপূর্ণ।

আজ কিংসটনের স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা ভারী কোনো বৃষ্টি ছিল না। মিনিট বিশেক বৃষ্টি হয়েছে। তাতে টসে ৩০ মিনিট বিলম্ব হয়েছে।

টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে অর্থাৎ স্থানীয় সময় ১০ টা ৪৫ মিনিটে, আর বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল। তারপরও গত ম্যাচে একাদশের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে টাইগাররা।

অন্যদিকে নেদারল্যান্ডস গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে। তেজা নিদামারুর একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলবেন স্পিনার আরিয়ান দত্ত।
‌ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ