1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ ৭:০৪ am

রাজধানীর গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে গুলশানের ফিলিস্তিনি দূতাবাস এলাকার এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী একজন জানান, অফিস শেষে গাড়িতে বাসায় ফেরার পথে ফিলিস্তিনি দূতাবাসের সামনে যেতেই দেখি রাস্তার পাশে উপুড় হয়ে একজন পুলিশ পড়ে আছেন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন। তার অস্ত্র রাস্তার পাশে পড়ে আছে। আর লাশের পাশে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছেন আরেক পুলিশ।

আমরা গাড়ি থামাতেই ওই পুলিশ হুঙ্কার দেয় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দূতাবাসের গেটে পাশে দাঁড়ানো অন্য পুলিশও ভেতরে ঢুকে যায়। এরপর আমরা চলে আসি।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। মৃতদেহ ঘটনাস্থলে পড়ে আছে। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারী আহত হয়েছে।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ