1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৬ কর্মকর্তার পদায়ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪ ১০:০৫ pm

বাংলাদেশ রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে চার অতিরিক্ত আইজিপিকে ইউনিটগুলোর প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া দুই অতিরিক্ত আইজিপিকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

রেলওয়ে পুলিশের প্রধান হিসেবে পুলিশ অধিদপ্তরের দেবদাস ভট্টচার্য্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌ পুলিশের প্রধান হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভুঞা দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ