1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেসবুক ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৯:৫৮ pm

বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হতে দেখা গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন।

মঙ্গলবার রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে তিন লাখ রিপোর্ট পাওয়া গেছে ডাউন ডিটেক্টরে।

এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।

ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ