
ওরে চাঁদ ঘরে আয়,
একা ঘরে ভয় পায়।
কি যে করি ভেবে মরি,
কোথা যাই কাকে ধরি।
দেখি আমি মাঝে মাঝে,
উঠিস না তুই সাঁঝে।
তবু আমি বারে বারে,
খুঁজিফিরি চারিধারে।
মন হয় আশাহত,
তোর কথা ভাবি যত।
আয় কাছে এইবার,
সহে না যে মন আর।
ফিরে পাবো মনোবল,
হলে তুই ঝলমল।
করিস না বাড়াবাড়ি,
করে দেব ঠিক আড়ি।
বলবো না কথা আর,
ডাকলেও বারবার।
তারাদের মিতা করে,
চলে যাবো হাত ধরে।