1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে: মঈন খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৯:৩২ pm

ক্ষমতা দখলকারী সরকারকে একদিন জনগনের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে মন্তব্য করেছেন আবদুল ম্ঈন খান। তিনি বলেন, সরকার দেশের মানুষ কর্তৃক প্রত্যাখাত হয়েছে। বাংলাদেশে এই সরকারকে এই কথা স্বীকার করতেই হবে যে তারা যদি একদিন বলে থাকে তারা সোনার বাংলা তৈরি করতে চান, তারা যদি বলে থাকে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাহলে তাদেরকে জনগনের ইচ্ছার কাছে আজ হোক কাল হোক নতি স্বীকার করতেই হবে।

রবিববার বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। তারা (সরকার) যদি মনে করে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তারা জনগণের টুটি চেপে ধরে দেশের ক্ষমতায় চিরকালের জন্য আসীন হয়ে থাকবে, তাহলে তারা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন তাদের ভেঙে যাবে। আজকে একথা স্পষ্ট করে দিতে হবে যে, মানুষের ভালোবাসা না পাওয়া গেলে, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে গায়ের জোরে, বন্দুকের জোরে, বুলেটের জোরে কিন্তু এই পথে তারা কোনো দিন ইতিহাসের পাতায় স্থান করতে পারবে না। যতদিন বাংলাদেশের মানুষ, ১৭ কোটি মানুষ তাদের সেই মৌলিক অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতন্ত্রের অধিকার সেই অধিকার তারা প্রতিষ্ঠিত করবেই করবে।

গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়াসহ দাদ্বশ সংসদের ‘একতরফা’ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের সমালোচনা করেন মঈন খান।

তিনি বলেন, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, এদেশের মানুষ আজ বুভুক্ষ। যে বাংলাদেশের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের কাছে কি জবাব দেব? যে সোনার বাংলার কথা আওয়ামী লীগ সরকার বলে থাকে, তারা কি করে? এই বাংলাদেশের জন্য কি লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল?

একাত্তরে মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানিদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় লক্ষ মানুষের সামনে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলনের জন্য আসম আবদুর রবকে ‘স্যালুট’ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে ৩ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। ১৯৭১ সালের এই দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি আসম আবদুর রব বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।

আলোচনা সভায় পতাকা উত্তোলনের প্রেক্ষাপট তুলে ধরে স্মৃতিচারণ করেন আসম আবদুর রব।
রব বলেন, এই লড়াইয়ে ঔপনিবেশিক অপশাসন দূর করতে হবে। এরপর রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, প্রদেশ ও স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালু করতে হবে। নিরাপদ ও হুমকীবিহীন জাতীয় ঐকমত্যের এক রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ করতে হবে।

জেএসডির সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ সিরাজ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ