1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রেস্টুরেন্টে আগুন: ভেতরে অনেকের আটকা পড়ার শঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২১ pm

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। ওই ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেছেন, আগুন লাগা ভবনের ভেতরে অনেক লোক আটকা পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের উদ্ধারে আমরা কাজ করছি। রাত ১১টা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই রেস্টুরেন্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাত ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ