1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পৃথিবী আমার নয়

বিপ্লব সাহা
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:০৩ pm

আশা মিটিবার আগেই
চলে যেতে হয়
তাতেই যে বুঝি আমি
পৃথিবী আমার নয়
এখানে খলনায়ক হলো
ধাবমান সময়
সাধ মিটিবার আগেই
চলে যেতে হয়।
কী তুমি চেয়েছিলে আর
ভালোবাসা ছাড়া
না দিয়েই চলে যেতে হয়
থাকে
এতোটাই তাড়া
এখানেও খলনায়ক হলো
এক দুরন্ত সময়
সাধ মিটিবার আগেই
চলে যেতে হয়
তাতেই তো বুঝি আমি
পৃথিবী আমার নয়।
কিছুই যে থাকে না মনে
যায় উড়ে
সময়ের ঝড়ে
সেইসব মধুর সুখ স্মৃতি
যায় মুছে
আমায় শূন‍্য করে
বারবার এমনই হয়
সাধ মিটিবার আগেই
চলে যেতে হয়
তাতেই যে বুঝি আমি
পৃথিবী আমার নয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ