1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজায় নিহত শিশু ও নারীর সংখ্যা ইউক্রেন যুদ্ধের ৬ গুণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৩ pm

গাজায় ইসরাইলি হামলায় ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জন নারী নিহত হয়েছেন, যা সম্মিলিতভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ৬ গুণ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তিতে গাজার হামাস সরকারের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ২৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ জনই নারী। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের (এইচআরএমএমইউ) তথ্যমতে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন আক্রমণের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৩৭৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ হাজার ৬৩২ জন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৫৭৯ জন এবং নারী ২ হাজার ৯৯২ জন।

দুদেশের এই পরিসংখ্যানে দেখা যায়, গাজায় ১৪০ দিনে ইসরাইল যে পরিমাণ ফিলিস্তিনি শিশু ও নারীকে হত্যা করেছে, তা দুই বছরে ইউক্রেন রুশ হামলায় নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ৬ গুণ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ