1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:৫৯ am

পিঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই বাংলাদেশে ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। ৩১ মার্চ পর্যন্ত এ পিঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে দেশটির পিঁয়াজ ব্যবসায়ীদের। এ কথা জানিয়েছেন ভারতের ভোক্তাবিষয়ক সচিব রোহিত কুমার সিং।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে ৫০ হাজার টন, মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি।’ তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এ পিঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৈরী আবহাওয়ার কারণে গত বছর ভারতে পিঁয়াজের উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাজারে পিঁয়াজের ঘাটতির কারণে গত বছরের অক্টোবরের শেষে ৮০ রুপি কেজি দরে পিঁয়াজ বিক্রি হয়। সেই দাম নিয়ন্ত্রণে আনতে ও অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে গত বছরের ৮ ডিসেম্বর পিঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। যা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে।
এমন পরিস্থিতিতে ভারতের কাছ থেকে পিয়াঁজ চেয়ে আরজি জানায় একাধিক দেশ। তারই ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কেস-টু-কেস খতিয়ে দেখা হয়। এ ব্যাপারে সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ