1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
এশিয়া কাপ স্টেজ-১ র‌্যাংকিং টুর্নামেন্ট

আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:০৪ pm

ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-১ র‌্যাংকিং টুর্নামেন্টে দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ দলগত (সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ) ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

রোববার স্বর্ণ জয়ের লড়াইয়ে ভারতের তিরন্দাজরে বিপক্ষে নিশানা ভেদ করবেন লাল-সবুজের আর্চাররা।
এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ (সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী) ও পাকিস্তানের মধ্যে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে উভয় দলের আর্চাররা ১টি করে তিড় ছোড়ে। এতে পাকিস্তানকে ১৭-১৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। আগামী রোববার ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানা নিশা) ৩-৫ সেটে উজবেকিস্তানের কাছে হেরে যায়। রোববার মেয়েরা ব্রোঞ্জপদকের জন্য লড়বে স্বাগতিক ইরাকের বিপক্ষে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ