প্রকাশের সময় :
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:৫৪ pm
নাপাক জলে
জোড়া-স্নান,
জন্মে তাতে
নব প্রাণ।
মানব কল্লা
যতই হয়,
কারো সাথে
মিল না রয়।
কে বা স্রষ্টা
কোথায় ঠাঁই,
মানুষ ছাড়া
দলিল নাই।
মানুষ বাঁচলে
বাঁচবে সব,
না হলে কে
ডাকবে রব?
মানুষ স্রষ্টার
সৃষ্টির বাপ,
সব’ই অধীন
ছাড়লে পাপ।