1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার ফুটবল খেলতে দুবাই যাবেন ব্যারিস্টার সুমন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪ ৬:০১ am

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আগামী ১২ এপ্রিল দুবাই স্টেডিয়ামে সেখানকার একটি স্থানীয় দলের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের জুড়ি রত্না ফুটবল খেলার মাঠে ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, দুবাই প্রবাসী বিজনেস ক্লাবের আমন্ত্রণে আমরা আগামী ১১ এপ্রিল দুবাই যাব।

বিষয়টি নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। একাডেমির খেলোয়াড়রা উৎসাহ পাবে। এর আগে আমরা ভারতে খেলতে গিয়েছিলাম, এবার দুবাইতে যাব। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদের, যারা এরকম একটা সুযোগ করে দিয়েছে।
এর মধ্য দিয়ে আমাদের ছেলেরা মানসিকভাবে চাঙ্গা হবে।
বাংলাদেশের ফুটবলও আমাদের দেখে হয়তো আরো বেশি চাঙ্গা হবে। খেলার পাশাপাশি ঈদের সময় প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করব। আমি নিজেই আপনাদের সঙ্গে থাকব।

প্রবাসী যারা আছেন সবাই মাঠে আসবেন এই আশা করি।
উল্লেখ্য, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তিনজন খেলোয়াড় ব্রাজিলে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ