1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি শেষ মুহূর্তে অংশ নিতে চাইলেও বিবেচনা করা হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৯:৫৭ pm

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এসেও যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের প্রস্তুতি কম বা আমাদের জন্য নির্বাচনের সিডিউল কিছুটা পেছানো হোক- সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে করতেই হবে। সংসদের মেয়াদ থাকে পাঁচ বছর। আগামী ২৯ জানুয়ারি এই সংসদের মেয়াদ শেষ হবে। এখানে নির্বাচন না করার কোনো সুযোগ নেই। নির্বাচন ৭ তারিখেই হবে।

রোববার বিকেলে গোপালগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যা যা দরকার সবই করবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার চেষ্টা হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমাদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য যত রকম প্রচেষ্টা নেওয়ার দরকার সবকিছুই নিয়েছি। আশাকরি একটি সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিষয়ে আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। অতীতে যেহেতু সব জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ছিল এবারো থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় মিলিত হন ইসি আলমগীর।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ