1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসি সার্ভারের সব সেবা শনিবার বিকেল পর্যন্ত বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১:১০ am

জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার-সংক্রান্ত সব সেবা শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজ সম্পন্ন হয়েছে। এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত সেবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

ইসির সার্ভারের মাধ্যমে নতুন ভোটার এবং ভোটার এলাকা স্থানান্তর সেবা দেয়া হয়। এ ছাড়া এনআইডি, জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান এই সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ