1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বকাপ দৌড় থেকে বিদায় নিল ইংল্যান্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৯:৫৬ am

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল ইংল্যান্ড। কিন্তু শক্তিশালী ইংল্যান্ডের অবস্থা বেশ শোচনীয়। টানা হারে পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল তারা। এবার তারা হারল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছেও। এই হারে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে তারা বাদ পড়ল সেমিফাইনালে উঠার লড়াই থেকেও। অন্যদিকে জয়ী দল অস্ট্রেলিয়া আরও এক ধাপ এগিয়ে গেল শেষ চারের দিকে।

গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ফলে ৩৩ রানের জয় তুলে নেয় অজিরা।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের উপরে উঠে এলো অস্ট্রেলিয়া। তাদের বাকি দুই ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ এরইমধ্যে ৭ ম্যাচের ৬টিতে হেরে বিদায় নিয়েছে সেমির লড়াই থেকে। অন্যদিকে টেবিলের শেষে থাকা ইংলিশদের এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ