1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবার মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়ে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১১:৩৭ pm

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ বাবার মৃত্যুর খবর পেয়ে মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বিকেলে বাবার এবং সন্ধ্যায় মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আফসার আলীর (৮০) স্বাভাবিক মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন মেয়ে অজুফা আক্তার (২৮)। বাবার মরদেহের পাশে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা অজুফা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাতে বাবা ও মেয়ের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ