1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আপনাদের দানে বাঁচবে শিশু রিমির প্রাণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১০:১৫ pm

সাত মাস বয়সী রিমি খাতুন। এখনো কথা বলতে শিখেনি। তীব্র কষ্টের যন্ত্রনা ব্যক্ত করে চোখের নোনা পানিতে। শিশু সন্তানের এমন কষ্ট চোখের সামনে প্রতিনিয়ত দেখেন পিতা জুয়েল হোসেন ও মা রেহেনা খাতুন। কারণ সন্তানের কষ্ট দেখা ছাড়া তাদের যে কোন উপায় নেই। পিতা জুয়েল হোসেন দিনমজুরের কাজ করেন। পরের ক্ষেতে কাজ করতে না গেলে মুখে আহার জোটে না। ফলে শিশু রিমির হার্টের ছিদ্র অপারেশন করা পিতার পক্ষে সম্ভব নয়। হয়তো এ ভাবে কষ্ট পেতে পেতে একদিন শিশু রিমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। জুয়েল ও রেহানা দম্পত্তির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে। দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক-জননী তারা।
মা রেহেনা খাতুন জানান, মাস খানেক আগে রিমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাকে যশোর হাসপাতালে দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষার শিশু রিমির হার্টে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসক বলেছেন দ্রæত তার হার্টের অপারেশন করতে হবে। কিন্তু শিশু রিমির চিকিৎসা করানোর সমর্থ পিতা জুয়েলের নেই। টাকার জন্য বহু জায়গায় ধর্না দিচ্ছেন, কিন্তু কোন সাড়া পাচ্ছেন না। আর টাকা জোগাড় না হলে রিমির হার্টের চিকিৎসাও হবে না। পিতা জুয়েল হোসেন জানান, দিন যতই যাচ্ছে তার শিশু কন্যার অবস্থার অবনতি ঘটছে। অনিয়মিত হার্টবিট বাড়ছে। শ্বাসকষ্ট ও সহজে হাফিয়ে উঠছে। শিশু সন্তানের এই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে রিমির পরবার আর্থিক সহায়তা কামনা করেছেন। দানশীল ব্যক্তিদের দানে হয়তো শিশু রিমি নতুন জবন ফিরে পেতে পারে। সাহায্য ও যোগাযোগ পিতা জুয়েল হোসেন মোবাইল নং ০১৭৫১-৬৪৩৫১৬ এবং ০১৯৯০-৬৩৬৬৭৫ (বিকাশ)

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ