1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যে কারণে হরতাল ঘোষণা করলো বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১১:৪৫ pm

সরকার পতনের একদফা দাবিতে ডাকা বিএনপির মহাসমাবশে পন্ড হয়েছে। প্রতিবাদে রোববার দেশব্যাপি সকাল সন্ধা হরতাল ডেকেছে দলটি। শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কাঁদানে গ্যাস টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ায় সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে সমাবেশ মঞ্চ থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বলেন, পুলিশ হামলা করে তাদের সমাবেশ ভুণ্ডল করে দিয়েছে। এ ঘটনায় নেতা-কর্মী ও জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ হরতালের কথা নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ ও অসংখ্য নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে এই হরতাল হবে। সর্বশেষ ২০২০ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ হরতাল পালন করেছিল বিএনপি।

বিএনপির হরতাল ঘোষণার কয়েক ঘণ্টা পর জামায়াতে ইসলামী হরতালের ডাক আসে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ ঘোষণা দেন। দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিএনপির অন্যান্য সমমনা দল ও জোট হরতালের ডাক দিয়েছে।

যেভাবে পন্ড হলো সমাবেশ :

শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়ে শনিবার মহাসমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি। দুপুর ২ টা থেকে এ মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগের দিন (শুক্রবার) রাত থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। বেলা গড়াতেই ব্যানার ফ্যাস্টুন হাতে মিছিল স্লোগান নিয়ে সমাবেশ স্থালে আসলে আসতে থাকেন নেতাকর্মীরা। আস্তে আস্তে ভীড় বাড়তে থাকে। দুপুর ১২ নাগাদ লোকে লোকারন্য হয়ে ওঠে পুরো নয়াপল্টন সহ আশ-পাশের এলাকা। মঞ্চে উপস্থিত হোন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা।

প্রথমে বিএনপির সাংগঠনিক সম্পাদকরা বক্তব্য দেয়া শুরু করেন। নেতাদের বক্তব্য চলাকালে হঠাৎ করেই কাকরাইল মোড়ের দিক থেকে গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দ আসে। নেতাকর্মীরা এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগান তীব্র বেগে স্লোগান দিতে থাকে এবং রাস্তায় বসে নেতাদের বক্তব্য শুনতে থাকা নেতাকর্মীদের বড় অংশ দাঁড়িয়ে যান।

এসময় মঞ্চ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক নিয়ে তাদের শান্ত হতে বলেন। তিনি বলেন, ‘ওরা আমাদের মহাসমাবেশের লোক সমাগম দেখে মাথা খারাপ হয়ে গেছে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করতে চায়। আপনারা শান্ত থাকুন, বক্তব্য শুনুন। কিন্তুনেতাদের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলতে থাকেন ‘হুকুম চাই, হুকুম চাই’।

এর ৫/৬ মিনিট পরই স্কাউট ভবনের কাছে পুলিশের ছোঁড়া কাঁদুনে গ্যাস এসে পড়ে। কিছু সময় পর তা কাকরাইল ও ফকিরাপুল মোড় থেকে পুলিশের ছোঁড়া কাঁদুনে গ্যাস মঞ্চের কাছে আসতে থাকে। একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তখন নেতাকর্মীরা এদিক-ওদিক দৌড়াতে থাকেন। তখনও বিএনপির সিনিয়র নেতারা মঞ্চে বসে থাকেন। এক পর্যায়ে পুলিশ মঞ্চের সামনে এসে টিয়ার সাউন্ড গ্রেনেড ছুঁড়তে থাকলে দুপুর ২ টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্যের সময় মাইকের আওয়াজ বন্ধ হয়ে যায়।

দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে আওয়ামী লীগ ও পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। এ সময় কর্মীরা মঞ্চের মধ্যে ঘিরে রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ শতাধিক নেতাদের। পরে সংঘর্ষ মাত্রা আরো বাড়তে থাকে। টিয়ার গ্যাসের ঝাঁঝে বসে থাকতে না পেরে মির্জা ফখরুল হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন।

এরপর অন্য নেতাকর্মীরা জ্যেষ্ঠ নেতাদের নিরাপত্তা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ ও সেলিমা রহমানসহ নেতারা কাঁদুনে গ্যাসের ধোয়ার মধ্যে নেমে কর্মী পরিবেষ্টিত অবস্থায় চলে যান। ধোঁয়ায় চারিদিক ছেয়ে গেলে তাদের সমাবেশস্থল ছেড়ে যেতে দেখা যায়।

বিকাল পৌনে তিনটার দিকে কাকরাইল ও ফকিরাপুল থেকে পুলিশ নয়াপল্টনের দিকে এগোতে থাকে। তখন নেতাকর্মীদের বড় অংশ বিভিন্ন গলি দিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন। তবে অনেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে যান। এলোপাথারি ইট পাটকেল ছুঁড়তে থাকেন পুলিশের দিকে। পুলিশও লাঠিচার্জ করে। আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসার জন্য দলীয় কার্যালয়ে আশ্রয় নেন। বিকাল ৪টার মধ্যেই পুরো নয়া পল্টন, নাইটিঙ্গেল ও কাকরাইল এলাকা খালি হয়ে যায়। পুরো সড়ক ইটপাটকেলে ছেয়ে যায়। এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও যুবদলের একজন নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে সাংবাদিক, পুলিশসহ বিএনপির কয়েক শ’ নেতা-কর্মী আহত হয়েছে।

সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ে নেতারা ঢোকেননি। সেখানে গিয়ে দেখা যায়, আহত কয়েকজন কর্মী ব্রিফিং কক্ষের টেবিলে শুয়ে আছেন। অন্য কয়েকজন কর্মী তাদের সেবা শুশ্রষা করছেন। কার্যালয়ে মহিলা দলের ১০/১২ জন নেতাকর্মী রয়েছে। কার্যালয়ের ভেতরে থাকা মহিলা দলের জেবুন্নেসা বলেন, কাঁদুনে গ্যাসের ধোঁয়ায় আমরা এখানে আশ্রয় নিয়েছি। বাইরে যেতে পারছি না। আহত কয়েকজন কর্মীর দাবি, তারা কাকরাইল মোড়ে পুলিশের ছঁড়ড়া গুলিতে আহত হয়েছেন। পরে সহকর্মীরা ধরাধরি করে তাদেরকে কার্যালয়ে নিয়ে আসে।

এরপর কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আহত হন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

বিকেল ৫ টা পর্যন্ত পর্যায়ক্রমে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধা নাগাদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যারয় এলাকা ফাঁকা হয়ে যায়; নেতাকর্মীরা অলিগলি দিয়ে বিভিন্ন পথে চলে যায়, যাওয়ার সময় তাদের ছোঁড়া ইটপাটকেলে পুরো সড়ক ছেয়ে যায়।

সমাবেশে হামলা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, নয়া পল্টনে বিএনপির সমাবেশে সরকারি হামলার বিষয়ে অবাক হওয়ার কিছু নেই। এটি সরকারের পূর্ব পরিকল্পিত কৌশল। একটি অজুহাত তুলে ধরে বিএনপির মহাসমাবেশ নস্যাৎ করতে এই হামলা চালানো হয়েছে। তিনি মনে করেন, এই ঘটনা বাংলাদেশের পুরো রাজনৈতিক দৃশ্যপট বদলে দেবে। সমাবেশ পন্ডের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ কয়েক শ’ নেতা-কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন।

মির্জা আব্বাসের সভাপতিত্বে ও উত্তরের সদস্য আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ হারুন, কেন্দ্রীয় আবদুস সালাম আজাদ, মাহবুবে রহমান শামীম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস আখতার জাহান শিরিন, মোস্তাক মিয়া, সাখাওয়াত হোসেন জীবন, শামা ওবায়েদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল বক্তব্য রাখেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ