1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৫ pm

ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় একটি বহুতল ভবনের আবাসিক ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ তিনটি পাওয়া যায়। সবগুলোর গলা কাটা।

তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফ্ল্যাট থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ