1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়বেন সাকিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৩ pm

এশিয়া কাপের আগে অনেকটা হুট করেই তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর নেতৃত্ব নিয়ে দোটানাতেই পরে বোর্ড।

তাদের পছন্দ ছিলেন সাকিব আল হাসান। কিন্তু শুরুতে তার অধিনায়কত্ব নিয়ে অনাগ্রহ ছিল বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
এশিয়া কাপের পরও নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন বলে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন এই অলরাউন্ডার। কেন অধিনায়কত্ব করতে চান না? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, ক্যারিয়ারের শেষদিকের এই সময়টা কাটাতে চান উপভোগ করেই। সঙ্গে জানান, বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকতে চান না।

বিসিবিকে কোনো শর্ত দিয়ে অধিনায়কত্ব নিয়েছেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমি কোনো শর্তই দেইনি। যে পরিস্থিতিতে নিয়েছি, সবচেয়ে সহজ ছিল না নেওয়া। পাপন ভাইকেও শুরুতে বলেছি করা দরকার নাই। আমার এই বয়সে এসে এই চাপ নেওয়ার কোনো কারণ নাই। আমি হাসতে চাই, বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চাই। এবং ভালোভাবে শেষ কিছুদিন পাড় করতে চাই। উনি উনার মতো করে পরিস্থিতিটা বর্ণনা করেছে। ’

‘কাকে অধিনায়ক করলে কী হবে বা এমন। একটা অধিনায়কের কাজ তো মাঠের ভেতরে চালানো না। মাঠের বাইরেও চালানো। বোর্ডের, কোচ, টিম ম্যানেজম্যান্টের মনে হয়েছে আমি ছাড়া সম্ভব না। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কেউ ছেড়ে দিতে পারে, এটা আমি বিশ্বাস করিনি। এখানে নেওয়ারও কোনো কারণই নাই। ’

এশিয়া কাপের পরও নেতৃত্ব না থাকতে চাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব। ১৭ অক্টোবর এ নিয়ে একটি ই-মেইলও করেছিলেন তিনি। পরে অবশ্য বিসিবির চাওয়াতেই আবারও ফিরে এসেছেন। তবে লম্বা সময় নেতৃত্বে থাকার ইচ্ছে পরিষ্কার করেছেন সাকিব।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপ শেষ। একদিনও করবো না। ১৭ তারিখ আমি পদত্যাগ করেছি। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। ’

‘আর কোনে কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ