1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাহাজ থেকে কয়লা চুরি, আটক ৩৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৫ pm

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে পালানোর সময় ৩৭ চোরাকারবারিকে আটক করেছেন কোস্টগার্ড। এ সময় ৬৬০ মেট্রিক টন কয়লাসহ দুটি নৌযান (কার্গো) জব্দ করা হয়।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে কয়লাবোঝাই নৌযান দুটি জব্দ করে তাদের আটক করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. সাব্বির আহমেদ জানান, বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে এমভি রত্না ৬৫০ মেট্রিক টন পরে সেখান থেকে এমভি তানজিলা-২ ৬০ টন কয়লা পাচারের চেষ্টা করছিল। পরে জাহাজ দুটি জব্দ করে ৩৭ জন স্টাফ-শ্রমিককে আটক করা হয়। পরে সকালে তাদের মোংলায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, দুটি জাহাজের মাস্টার ও ইঞ্জিনিয়ারকে আসামি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ