1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৬ pm

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানিক মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ অন্তত ২০ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় গরু পাচারের জন্য যায়। তারা রাতে বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২(২) এস-এর কাছে যান। এ সময় চোরাকারবারির উপস্থিতি টের পেয়ে ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে মানিক মিয়ার বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সঙ্গীয়রা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন। কিন্তু দুপুরের দিকে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ বন্দরের ইউনিয়নের বাঞ্ছারচর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় আনেন।

জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাশরুকীর বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকার মোত্তালেবের বাড়ি থেকে বেহুলারচর এলাকার মানিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ