1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধসের আশঙ্কায় যুক্তরাজ্যে শতাধিক স্কুল বন্ধের নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫০ am

যুক্তরাজ্যে ধসে পড়তে পারে স্কুল ভবন। আর সেই আশঙ্কায় ১৫০টিরও বেশি স্কুল ভবন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দেশটিতে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যাপারে সতর্ক করা শুরু করে। প্রায় ১৫৬টি স্কুল ও কলেজ নির্মাণে আরএএসি ব্যবহৃত হয়েছে। এসব স্থাপনাকে এরইমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কিনা তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। দেশটিতে গ্রীষ্মের ছুটি শেষে লক্ষাধিক শিক্ষার্থী যখন স্কুলে ফিরবে ঠিক সেই সময় এলো এমন সিদ্ধান্ত।
সূত্র- দ্যা গার্ডিয়ান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ