1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবাজারের পাশে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ১২:০৯ am

পুরান ঢাকার বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশের ৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে ভবনটির ৪ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৪০ মিনিটে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

জানা গেছে, ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ