1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ১১:৪৬ pm

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাকে ধারালো অস্ত্রে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতার নাম পারভেজ উদ্দিন নিশান (২৫)। তিনি পেকুয়ার মগনামা ইউনিয়নের মুহুরি পাড়ার মফিজ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পারভেজ উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মগনামা লঞ্চঘাট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। মিয়াজি পাড়ায় পৌঁছালে আফজালিয়া পাড়ার ছোটনের নেতৃত্বে আমির, আনসার, কাইছার, শহিদুল্লাহ, সোনা মিয়া ও বাদলসহ ১৫-২০ জন বাইকের গতিরোধ করেন। এসময় কোনো কারণ ছাড়াই ধারালো কিরিচ ও লোহার রড দিয়ে তারা আমার ওপর হামলা চালান। আঘাতে আমার মাথা, পিঠ ও পা গুরুতর জখম হয়েছে। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ