1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যেসব পয়েন্টে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ-বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১০:৩৮ am

আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি। যদিও কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। এতে অংশ নেবে সমমনা দলগুলোও। রাজধানীর গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এসব অবস্থান কর্মসূচি পালিত হবে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোও আজ ঢাকায় সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া ঢাকার প্রবেশমুখগুলোতেও নেতাকর্মীদের সতর্ক পাহারা থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অবশ্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকেই অনুমতি দেওয়া হয়নি।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, বিএনপি যেদিন যেখানে কর্মসূচি দেবে, সেদিনই কোনো না কোনো কর্মসূচি নিয়ে ক্ষমতাসীনরাও রাজপথে থাকবে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ