1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় কৃষি মেলা উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১১:৩৪ pm

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (২৭-২৯ জুলাই ২০২৩) কৃষি মেলা শুরু হয়েছে।

বারহাট্টা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কৃষি মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এসময় তিনি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কৃষি যন্ত্রপাতি ও উপকরন সংরক্ষণাগা একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার, কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। কৃষি ক্ষেত্রে সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে তা আজ এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ