1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি যত দফাই দিক কোনো লাভ নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ৬:২৯ pm

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যতই দফা দিক, কোনো দফাই তাদের কাজে আসবে না। বিএনপি নিজেরা তাদের কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনো দিন বের হতে পারবে না। ফলে হাজার আন্দোলন করেও সফল হবে না।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুয়াতে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারীদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। কেউ যদি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।

সারা দেশে আম উৎপাদন ও সহজে বিদেশে রপ্তানির লক্ষ্যে আম চাষিদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমকে শিল্প হিসেবে গড়ে তুলতে। আম যেন সারা দেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে, এ লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। কৃষি ব্যাংক অল্প সুদে ঋণ দেবে। চাষি ও উদ্যোক্তারা সে ঋণ নিয়ে আম চাষ করবেন।

সভায় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ