1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিভিতে খবর পড়ছে শাড়ি পরা সুন্দরী রোবট!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ২:১৫ pm

টেলিভিশনের পর্দায় রক্ত-মাংসে গড়া মানুষের মতোই সংবাদ উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জেনারেটেড রোবট লিসা।

ভারতের ওড়িশার টেলিভিশন চ্যানেল ওটিভিতে রোববার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ উপস্থাপককে সামনে আনা হয়। যা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শাড়ি পরিহিত অবস্থায় রক্ত-মাংসে গড়া মানুষের মতোই সংবাদ পরিবেশন করছে রোবট লিসা। তার কথা বলার ধরন দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। কেউ কেউ এটিকে সুন্দরী রোবট হিসেবে আখ্যা দিয়েছেন।

জানা গেছে, এআই জেনারেটেড এই রোবট শুধু ওড়িশা ভাষায় নয়, ইংরেজিতেও কথা বলতে পারে। এখন থেকে দিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে এই এআই জেনারেটেড রোবট।

চ্যানেলটির অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেন, ওটিভি সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে। টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার মাত্র শুরু হয়েছে। সেই কারণে এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যমে নতুন মাইলফলক তৈরি হবে। লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই অ্যাঙ্কর।

তিনি আরও বলেন, লিসার অনেক ভাষায় কথা বলার সক্ষমতা রয়েছে। আপাতত ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে এটিকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ