1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরছেন তামিম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৬:১৪ pm

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মান-অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।

গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদ সম্মেলন করে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

অক্টোর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান-শ্রীলংকা হবে এশিয়া কাপ। ক্রিকেটের এই দুটি বড় টুর্নামেন্টের আগে তামিমের অবসরে হতাশ পুরো দেশ।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তামিম ইকবালের।

অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার।

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন তামিম। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ