1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোদী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩ ৮:২০ pm

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (২৮ জুন) এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদুল আজহা সবার মধ্যে ত্যাগ, প্রীতি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের অনুস্মারক হিসেবে কাজ করে। দু’দেরশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয়পক্ষের মানুষের আত্মত্যাগে নির্মিত হয়েছে।

ঈদুল আজহার এ উৎসব দু’দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ