1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট: নিহত ১, আহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩ ১১:২০ pm

লক্ষ্মীপুর শহরে ককটেল ফাটিয়ে ও আতঙ্ক ছড়িয়ে একটি স্বর্ণকার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এতে দোকানিকে কুপিয়ে জখম করে ডাকাত দল লুটে নেয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা ককটেল রাস্তার ওপর থেকে উদ্ধার করে।

বুধবার (৭ জুন) রাত ৮টা ১০ মিনিটে হঠাৎ আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ‘চৌধুরী সুপার মার্কেটের ‘আর কে শিল্পালয়’ ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে ওই স্বর্ণকার দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ায় দোকানি অপু কর্মকারকে এলোপাথাড়ি জখম করে ডাকাত দল। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি কর্মকারও আহত হন।

স্থানীয় কলা বিক্রেতা মো. খোকন জানান, হঠাৎ রাত ৮টা ১০ মিনিটে কয়েকজন লোক এসে স্বর্ণকার দোকানে ঢুকে। আর একজন বাইরে দাঁড়িয়ে একটি ব্যাগ থেকে ককটেল ফাটিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। আমি নিজেই ভয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নেই। তারা ২ থেকে ৩ মিনিটের মধ্যে দোকানের স্বর্ণালংকার লুটে নেয়। অপু দাদাকে কুপিয়ে জখম করে। পরে আমরা রক্তাক্ত অবস্থায় দাদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, তারা একটি পিকআপ ভ্যান করে ওই ডাকাত দল পালিয়ে যায়। পিকআপ ভ্যানটি শহরে ইটের পোল এলাকায় গিয়ে ২ জন ব্যক্তিকে চাপা দেয়। এতে ছবি উল্লাহ (৭৫) ও মো. ইসলাম (৫০) নামে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছবি উল্লাহকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন। তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় অপু কর্মকারকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অপরাধীদের ধরতে আমরা কাজ করছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ