1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৬.৬২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩ ১:৪০ am

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) রাত ৯টায় তথ্যটি জানিয়েছেন ‘এ’ ইউনিটের সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন।

তিনি জানান, চার শিফটে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন করেছে ৭২০৬৫। পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৩৬২ জন এবং পরীক্ষায় পাস করেছেন ১৬ হাজার ৬২৮ জন।

পাসের হার ২৬.৬২ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০.৫০।
প্রথম শিফটে পাস করেছে ৪৯৮০ জন। পাসের হার ১১.৫৬ শতাংশ।

সর্বোচ্চ নম্বর ৮০.২৫। দ্বিতীয় শিফটে পাস করেছে ৪ হাজার ৩০০ জন। পাসের হার ২৭.৫৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০.৫০।

তৃতীয় শিফটে ৩ হাজার ৬১৬ জন। পাসের হার ২৩.১৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৩.৫০ এবং চতুর্থ শিফটে ৩ হাজার ৭২৩ জন। পাসের হার ২৩.৮০ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৬।

গত ৩০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৮৫.৫৩ শতাংশ।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ