1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩ ১১:৪৩ pm

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) বিকেল ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার আলম বলেন, খবর পেয়ে সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুজনেরই আনুমানিক বয়স ৭ থেকে ৮ বছর হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ