
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মজিদা খাতুন(৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটি গ্রামের হাসমত মিয়ার স্ত্রী। রোববার বিকালে গফরগাঁও টু ময়মনসিংহ সড়কে সালটিয়া ইউনিয়নের কালিরহাট গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত মজিদা খাতুন গফরগাঁও টু ময়মনসিংহ সড়কে সালটিয়া ইউনিয়নের কালিরহাট গ্রামে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা এসে মৃত অবস্থায় দেখে গফরগাঁও থানা পুলিশে খবর দিলে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ ঘটনা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই