
গুলশানের একটি হোটেলে ঈদ পরবর্তী আড্ডার আয়োজন করেছিলেন কল্যান পাটির চেয়ারম্যান মেজর মুহাম্মদ ইব্রাহিম। সেই আড্ডায় সমবেত হোন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কুশল বিনিময় আর খোশ গল্পে মেতে ছিলেন তারা। অথচ একই টেবিলে পাশাপাশি বসে কথা বলা তো দূরের কথা, কেউ কারো দিকে ফিরেও তাকালেন না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পাটি ( জাপা) চেয়ারম্যান জিএম কাদের৷ অথচ দুজনই পরপর বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার আগে একই সঙ্গে বেড়িয়ে গেলেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর সভাপতিত্বে ও দলটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় গুলশানের ১ এর একটি পার্টি সেন্টারে ‘ এ ঈদ আড্ডা ‘ র আয়োজন করা হয়।
রাত সাড়ে ৮ টায় আড্ডা স্হলে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেনারেল ইব্রাহিম তাকে হাত ধরে নিয়ে জিএম কাদেরের টেবিলে বসিয়ে দেন। মিজা ফখরুলের ডান পাশে ছিলেন নুরুল হক নুরু ও বাম পাশে জিএম কাদের। এ সময় নুরু এবং তার পাশে জোনায়েত সাকি দিকে পাশ ফিরে বেশ হাসিমুখে গল্প করতে থাকেন মিজা ফখরুল। ঠিক পাশেই জিএম কাদেরও তার পাশে বসা মাহমুদুর রহমান মান্নার সঙ্গে খোশগল্প করতে থাকেন। এক ফাঁকে মেজর ইব্রাহিম এসে দুহাতে মিজা ফখরুল ও জিএম কাদেরের হাত ধরেন। এতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই দলের নেতা- মিজা ফখরুল ও জিএম কাদের দুজনই বেশ অস্বস্তিতে পড়ে যান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পাটি ( জাপা) চেয়ারম্যান জিএম কাদের, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির স্হায়ী কমিটির সদস্য, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাগপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান ড নুরুল বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কল্যান পাটির বিভিন্ন পযার্য়ের নেতাকমী ও জেনারেল ইব্রাহিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঈদ আড্ডা অনুষ্ঠানের মধ্য জাতির মনে আশা তৈরি হলো। এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। একসাথে আড্ডা দিতে এসেছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আড্ডা মনকে প্রফুল্ল উৎসাহিত করে। এখানে রাজনৈতিক আড্ডা হচ্ছে। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যি করে অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তার জন্য।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যি করে অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তার জন্য। তাই আসুন মানুষের মাঝে আশা জাগাই। সত্যিকার অর্থেই আমরা একটি গণতান্ত্রিক সমাজ, সভ্য সমাজ, মানবিক, ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠিত করতে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মতের অমিল থাকলেই রাকনৈতিক নেতারা একে অপরের কাছে শত্রু হয়ে ওঠে, এ জায়গা থেকে সরে আসতে হবে। অথচ রাজনৈতিক নেতারা কারো প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিক ভাবে আমাদের কাজ করতে হবে। তাবেই দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে। আমরা দেশের রাজনীতিতে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে হবে৷ ভবিষ্যৎ সৌহার্দপূর্ণ রাজনীতির বিকাশ ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি।
মির্জা ফখরুল ও জিএম কাদেরের এমন আচরনের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন, খুবই অবাক হলাম এই দুই নেতার আচরনে। অথচ দুজনেই বক্তব্যে পারস্পরিক সহমর্মিতার কথা বললেন। তিনি বলেন, রাজনীতি কই গিয়ে ঠেকেছে তাই ভাবছি। একটা সামাজিক অনুষ্ঠানে ও কেউ কারো মুখ দেখতে চান না। খুবই দু:খজনক।
ভিন্নবার্তা/এমএসআই