
ঝিনাইদহ সদর উপজেলার হাজীডাঙ্গা বাজারে ট্রাকের চাকায় পিষ্ট গয়ে সাদেকুর রহমান (৫০) ও রিংকি খাতুন (৩১) নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে ট্রাকের চাকা খুলে নিয়ন্ত্রন হারিয়ে একটি ভ্যানের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদেকুর সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের আক্কাচ আলীর ছেলে। অন্যদিকে রিংকি খাতুন একই ইউনিয়নের কামতা গ্রামের জসিম উদ্দীনের মেয়ে ও চান্দুয়ালী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় জনপ্রতিনিধি গোলাম হোসেন মেম্বর জানান, সন্ধ্যার দিকে সাদেকুর ও রিংকি একটি ভ্যানে বসে ছিল। এ সময় একটি চলন্ত সার বোঝাই ট্রাকের চাকা খুলে ভ্যানের উপর উঠে যায়। এতে ট্রাকের চাকায় নির্মম ভাবে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক সাদেকুর ও রিংকি নিহত হন। দুর্ঘটনায় দু’জনার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান হতাহতরা সন্ধ্যার দিকে একটি ভ্যান যোগে বাজারগোপালপুর বাজারে আসছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই