1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৫০০ পিস ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩ ১১:৪১ pm

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫শ পিস ইয়াবাসহ আল মনসুর নামের এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভানোর কাকটালি বাজারের আল-মনসুরের সারের দোকান থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ।

গ্রেফতারকৃত আল মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার কাকটালি বাজারে আল-মনসুরের সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে তল্লাশি করে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে ঘটনা সত্য হলে আমরা সাংগঠনিকভাবে এটার ব্যবস্থা নেব।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ