1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাত

চূড়ান্ত আন্দোলনে সিরিয়াস হওয়ার আহ্বান খালেদা জিয়ার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৭:০২ am

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাতে গুলশানে ফিরোজায় খালেদা জিয়ার বাসভবনে গিয়ে দেখা করেন তিনি।

রাত ৮ টায় প্রবেশ করে সাড়ে নয়টার ফিরোজা থেকে বের হোন মান্না।

কি বিষয়ে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা হয়েছে জানতে মাহমুদুর রহমান মান্না বলেন, অনেক বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রথমে নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। জবাবে খালেদা জিয়া বলেছেন-আমি অসুস্থ। আমার যে সমস্যা তার চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার দিচ্ছে না।

সরকার বলছে আপনার রাজনীতি করতে কোন বাধা নেই। আমরা আন্দোলনের সহায়ক হিসেবে আপনাকে চাচ্ছি, এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে বিএনপি প্রধান বলেন, আপনারা যারা আন্দোলন আছেন সবাই অভিজ্ঞ। অনেক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন।

মান্না বলেন, কেউ কেউ বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া উচিত এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, প্রশ্নই আসে না। এ বিষয়ে আমি কোনো এলাও করবো না।

ঈদের পর বিএনপির এখনো কোনো কর্মসূচি নেই, কঠোর আন্দোলন নেই – এমন কথার জবাবে বিএনপি চেয়ারপারসন একমত পোষণ করে বলেন, এটা ঠিক হাতে সময় নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেয়া যাবে না, জানান মাহমুদুর রহমান মান্না।

এর আগেও বিএনপির অনেক সিনিয়র নেতা দলটির চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করলেও এবারই প্রথম বিএনপির যুগপৎ আন্দোলনের কোনো শীর্ষনেতা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ