1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউক্রেনের ৪৫ সেনাকে মুক্তি দিল রাশিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩ ৯:০৫ am

রাশিয়ার সামরিক অভিযানে আটক ৪৫ ইউক্রেনীয় সেনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিল মস্কো।

ইউক্রেনের রিইন্টিগ্রেশন মন্ত্রণালয় জানায়, শনিবার তাদের এ সেনা সদস্যদের রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের ৪২ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই আজভ ব্রিগেডের সদস্য ছিলেন। নয় বছর আগে সেনাবাহিনীর এ ব্রিগেডটি প্রতিষ্ঠা করে ইউক্রেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে ইউক্রেনে আটক ৩ রুশ পাইলট মুক্তি পেয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সঙ্গে ব্যাপক আলোচনার পর ওই ৩ পাইলটকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে ইউক্রেন।

এর আগে গত ১৬ এপ্রিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় হয়েছে। গত ১৪ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া সংঘাত।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ